শেখ হাসিনা আমলে দেশের কোথাও হাহাকার নেই, অভাব নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার মতো একজন জনবান্ধব সরকারপ্রধান আমরা বাংলাদেশে পেয়েছি বিধায় আজ দেশের কোথাও হাহাকার নেই, অভাব নেই, হতাশা নেই। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দুঃখীর দুঃখ বোঝেন, দরিদ্রের কষ্ট বোঝেন, অসহায়ের ব্যথা বোঝেন।
শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণের শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি দেশের একজন মানুষও না খেয়ে থাকবে না, একজন মানুষও দরিদ্র থাকবে না, একজন মানুষও অসহায় থাকবে না। শেখ হাসিনার মতো জনবান্ধব প্রধানমন্ত্রী অতীতে কখনো আসেনি।
তিনি আরও, চারদিকে বিদ্যুতের ব্যবস্থা হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। গ্রামের শেষ প্রান্ত থেকে শহর পর্যন্ত সর্বত্র মানুষকে স্বচ্ছল করার প্রক্রিয়ার মধ্যে আমরা রয়েছি।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার।

নাজিরপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী।
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী এদিন পৃথক অনুষ্ঠানে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের নতুন রাস্তা আশ্রায়ন প্রকল্প এবং মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া আশ্রায়ন প্রকল্পে বসবাসকারীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণের শুকনা খাবার বিতরণ করেন।
