চাঁদ দেখা গেছে, রবিবার থেকে রোজা শুরু
দেশের আকাশে আজ শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামীকাল রবিবার থেকে রোজা শুরু হবে।
এর আগে শুক্রবার সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। আজ থেকে দেশটিতে রোজা পালন করা হচ্ছে।
সাধারণত প্রথমে সৌদি আরবে রোজা শুরু হয়। পরদিন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশে রমজান মাস শুরু হয়।
ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এদিকে, শনিবার রাতের এশার নামাজের পর পবিত্র তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
Please follow and like us:
« শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আগুনে পোড়ানো হল জব্দকৃত দুই লাখ টাকার অবৈধ জাল »
