Saturday, April 2nd, 2022
চাঁদ দেখা গেছে, রবিবার থেকে রোজা শুরু
দেশের আকাশে আজ শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামীকাল রবিবার থেকে রোজা শুরু হবে। এর আগে শুক্রবার সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। আজ থেকে দেশটিতে রোজা পালন করা হচ্ছে। সাধারণত প্রথমে সৌদি আরবে রোজা শুরু হয়। পরদিন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশে রমজান মাস শুরু হয়। ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে, শনিবার রাতের এশার নামাজের পর পবিত্র তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য পরম করুনাময়ের এক বিশেষ আশির্বাদ। শেখ হাসিনা এদেশের মানুষের সার্বিক কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। তার সরকারের আমলে গ্রামের প্রান্তিক পর্যায়ে একজন মানুষও যাতে না খেয়ে কষ্ট না পায়, তারা গৃহের অভাবে উন্মোক্ত জায়গায় যাতে না থাকে, চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে না মরে, তার সকল ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে চলছেন। শনিবার পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নে ডা. এস কে মজুমদার কৃষি ও কারিগরি মহাবিদ্যালয় প্রাঙ্গনে রমজান উপলক্ষেবিস্তারিত পড়ুন
