প্রধান সূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিল পাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল

পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিল-২০২২ সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিমকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও পথসভা করেছে পিরোজপুরের বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের টাউন ক্লাব সড়ক থেকে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর সরকারী মহিলা কলেজ, আফতাব উদ্দিন কলেজ ও তেজদাসকাঠী কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা আনন্দ শোভাযাত্রা বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মোড়র বঙ্গবন্ধু চত্বরে পথসভায় মিলিত হয়।
আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী আজম, পিরোজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তৌহিদুল ইসলাম খান, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলমসহ সকল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী দীপু মনি গত ২৯মার্চ বিলটি সংসদে পাসের প্রস্তাব করলে তা কন্ঠভোটে পাস হয়। এর আগে বিলের উপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বিলে বলা হয়েছে, পিরোজপুর সদরে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য এই বিশ্ববিদ্যালয়ের আওয়তায় এক বা একাধিক ইনস্টিটিউট স্থাপন করা যাবে। অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন এ আইন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি চার বছর মেয়াদের জন্য দুজন উপ-উপাচার্য নিয়োগ করবেন। যাদের একজন একাডেমিক, আরেকজন প্রশাসনিক কার্যক্রম দেখবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial