পিরোজপুরে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবার মানোন্ননে অভিজ্ঞতা সভা অনুষ্ঠিত
বেসরকারী উন্নয়ন সংস্থা মেরী স্টোপসের সহায়তায় এবং সুশীলন আয়োজনে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা বিষয়ে পিরোজপুর জেলা ওয়াকিং কমিটির সাথে সেরাক বাংলাদেশ এর পক্ষ থেকে ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা এডভোকেসি কমিটির অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধিতে করণীয় বিষয়ে পিরোজপুর জেলা ওয়াকিং কমিটির সাথে ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা এডভোকেসি কমিটির সাথে এ অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে শংকরপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি ও শিক্ষা) মুনিরা পারভিন।
শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার দাস, সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম, ডা. হংসুপতি সিকদার, মেরী স্টোপস বাংলাদেশের এ্যাডভোকেসী এবং কমিউনিকেশন কর্মকর্তা তনুশ্রী মানজি, পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গৌতাম নারায়ণ চৌধুরী, পরিবার পরিকল্পনা বিষয়ক পিরোজপুর জেলা এডভোকেসি ওয়ার্কিং গ্রুপের আহবায়ক ফসিউল ইসলাম বাচ্চু, সেরাক বাংলাদেশ এর সহকারী পরিচালক (প্রোগ্রাম) সেলিম মিয়া।

সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মো. মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা এডভোকেসি কমিটির অভিজ্ঞতা বিনিময় সভায় বাস্তবায়িত কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিবার পরিকল্পনা খাতে বাজেট বরাদ্দ নিশ্চিত করণের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার গুণগত মান উন্নয়নে যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহন করা হয়েছে সেগুলোর অভিজ্ঞতা বিনিময় করা হয়। সভায় শংকরপাশা ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দসহ পরিবার পরিকল্পনা বিভাগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা বিষয়ক পিরোজপুর জেলা এডভোকেসি ওয়ার্কিং গ্রুপের আহবায়ক ফসিউল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম।

সভায় পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধিতে নেয়া প্রকল্পের বিভিন্ন পদক্ষেপসমূহ নিয়ে পর্যালোচনা করা হয় এবং মেরী স্টোপস ও সুশীলনের কার্যক্রম তুলে ধরা হয়।
এ মতবিনমিয় সভায় ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলাসহ পিরোজপুর জেলা ওয়ার্কিং গ্রুপের সদস্য বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সাংবাদিক শিরিনা আফরোজ, খেলাফত হোসেন খসরু, পৌর কাউন্সিলর ইসিতা বেগম হ্যাপি, ডা. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
