প্রধান সূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস হওয়ায় নাজিরপুরে আনন্দ মিছিল

পিরোজপুর জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২২’ জাতীয় সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে নাজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ।
শুক্রবার বিকেলে নাজিরপুর উপজেলা বাসস্ট্যান্ড থেকে আনন্দ মিছিলটি শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা মঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম বাবুল, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, তিমির হালদার তুহিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, সেখমাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল আমিন, শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিঠুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও নাজিরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গত ২৯মার্চ বিলটি সংসদে পাসের প্রস্তাব করলে তা কন্ঠভোটে পাস হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial