প্রধান সূচি

স্বরূপকাঠীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় দুই কেজি গাঁজাসহ দেলোয়ারা বেগম (৪৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুরের মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা গেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জামাল হোসেনের নেতৃত্বে উপজেলার ইন্দেরহাট বন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ ঘর থেকে তাকে আটক করা হয়। এ সময় দেলোয়ারা বেগমের স্বামী মো. জহিরুল হক (৬০) ও ছেলে মো. বেল্লাল হোসেন (২৪) পালিয়ে যায়।
পিরোজপুরের মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জামাল হোসেন, বলেন নেছারাবাদ থানায় তিনজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial