প্রধান সূচি

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. জিহাদ (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শুক্রবার দুপুরে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নেছারাবাদ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুর ডিবি পুলিশের ওসি মো. জাকারিয়ার নেতৃত্বে অভিযানে এস আই মো. দেলোয়ার হোসাইন জসিম, এস আই আল মামুন এএসআই মামুন হোসেন, কনেষ্টবল হাবিব ও শাহজালাল অংশ নেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial