প্রধান সূচি

পিরোজপুরে সুশীলনের উদ্যোগে এডভোকেসি সভা অনুষ্ঠিত

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সুশীলন কর্তৃক বাস্তবায়িত Strengthening Family Planning through Advocacy প্রকল্পের আওতায় স্থানীয় সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সমন্বয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার দাস।

বৃহস্পতিবার শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস, পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, জেলা ওয়াকিং গ্রুপের আহবায়ক ফসিউল ইসলাম বাচ্চু।

সভায় ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিবার পরিকল্পনা সেবার গুণগত মান উন্নয়নে ইউনিয়নে গৃহীত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানানোসহ আগামী ৩১ মার্চ কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ জেলা থেকে আগত প্রতিনিধি দলের অভিজ্ঞতা বিনিময় সভা সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।

এ সময় সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মুজাহিদুল ইসলাম প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন এবং অভিজ্ঞতা বিনিময় সভা সাফল্য মন্ডিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য অনুরোধ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial