পিরোজপুর পুলিশ সুপারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা
পিরোজপুরের পুলিশ সুপারের সাথে পিরোজপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম সেবা)।
বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপংঙ্কর মাতা মিন্টু প্রমুখ।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, সংবাদিকরা সমাজের দর্পন, তাই সাংবাদিকদের সব সময় চোখ কান খোলা রেখে সংবাদ প্রকাশ করতে হবে। সোর্সকে গুরুত্ব না দিয়ে তথ্যকে যাচাই বাচাই করে সত্য ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রকাশ করা উচিৎ।
তিনি বলেন, গণমাধ্যম স্বাধীন, কিন্ত এই সুযোগে কোন ব্যক্তি বা দলের স্বার্থ রক্ষার্থে যেনো সংবাদিকদেরকে ব্যবহার করতে না পারে সেদিকে সবাইকে সর্তক থাকতে হবে।
এসময় জেলার সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশে অন্যায়ভাবে কোন ব্যক্তি বা দলের হুমকি বা হামলার সস্মুখিন হলে জেলা পুলিশ পাশে থাকার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার।
