Thursday, March 24th, 2022
ভোক্তা স্বার্থ রক্ষায় অবদানের জন্য সম্মাননা পেলেন মহিউদ্দিন মহারাজ
ভোক্তা অধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ভান্ডারিয়ার সন্তান মো. মহিউদ্দিন মহারাজ। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি রুমে ভোক্তা অধিকার সম্মেলন-২০২২ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবীর মিলন। ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এ বছর ৪ জনকে এই সম্মাননা প্রদান করেছে।বিস্তারিত পড়ুন
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলার ইন্দুরকানীতে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার এ প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা মাঠে এ ফুটবল ম্যাচে উপজেলা প্রশাসন একাদশ ও ইউনিয়ন পরিষদ একাদশ অংশগ্রহণ করে। খেলায় উপজেলা প্রশাসন একাদশ ৪-১ ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে। খেলায় চ্যাম্পিয়ান দলের দলনেতা ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিষ চন্দ্র বোস এবং ইউনিয়ন পরিষদ একাদশের দলনেতা পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তালুকদার। খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল রেফারী সাদেক আহমেদ শাহদাত। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
বাগেরহাটে পুলিশের এসআই রবিউলের উপর হামলাকারী গ্রেফতার
বাগেরহাটের কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামকে কুপিয়ে আহত করার মামলার প্রধান আসামী মো. মেহেদী হাসান ওরফে জুয়েল (২৭) ও তার সহযোগী মো. রুবেল মোল্লা (২৮)কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ খুলনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ এসব তথ্য জানান। গ্রেফতারকৃত মো. মেহেদী হাসান জুয়েল কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামের মৃত ইতরুপ শেখের ছেলে।বিস্তারিত পড়ুন
পিরোজপুর পুলিশ সুপারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা
পিরোজপুরের পুলিশ সুপারের সাথে পিরোজপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম সেবা)। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপংঙ্কর মাতা মিন্টু প্রমুখ।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে সুশীলনের উদ্যোগে এডভোকেসি সভা অনুষ্ঠিত
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সুশীলন কর্তৃক বাস্তবায়িত Strengthening Family Planning through Advocacy প্রকল্পের আওতায় স্থানীয় সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সমন্বয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার দাস। বৃহস্পতিবার শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস, পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, জেলা ওয়াকিং গ্রুপের আহবায়ক ফসিউল ইসলামবিস্তারিত পড়ুন
গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে বৃহস্পতিবার কলেজ মিলানায়তনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী। পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তৌহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক একেএম মাহবুবুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মাদ সেখ ফরিদ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুহিয়া বেগম হাসিবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ইলিশ উৎপাদনে অভয়াশ্রমের প্রভাব শীর্ষক প্রশিক্ষণ
বাগেরহাটে ‘ইলিশ উৎপাদনে অভয়াশ্রমের প্রভাব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বৈটপুরস্থ বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর। অনুষ্ঠান শেষে শেখ সারহান নাসের তন্ময় এমপি চিংড়ি গবেষণা কেন্দ্রের ল্যাব ও হ্যাচারিসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। চাঁদপুরস্থ নদী কেন্দ্রে ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায়বিস্তারিত পড়ুন
