মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলার ইন্দুরকানীতে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার এ প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা মাঠে এ ফুটবল ম্যাচে উপজেলা প্রশাসন একাদশ ও ইউনিয়ন পরিষদ একাদশ অংশগ্রহণ করে।
খেলায় উপজেলা প্রশাসন একাদশ ৪-১ ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে। খেলায় চ্যাম্পিয়ান দলের দলনেতা ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিষ চন্দ্র বোস এবং ইউনিয়ন পরিষদ একাদশের দলনেতা পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তালুকদার। খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল রেফারী সাদেক আহমেদ শাহদাত।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মতিউর রহমান এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ লুৎফুন্নেসা খানম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
প্রীতি ফুটবল ম্যাচে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ অংশগ্রহণ।
