পিরোজপুরে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে আওয়ামী লীগের জনসভা
পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. এ. আউয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এবভোকেট কানাই লাল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, এডভোকেট মোস্তফা কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট খান মো. আলাউদ্দিন, স্বরূপকাঠী পৌর মেয়র জি. এম. কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার মন্টু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানা, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ।
সভায় বক্তরা বলেন, বঙ্গবন্ধু ছিল বলেই আমরা আজ স্বাধীনতা পেয়েছি। স্বাধীন একটি ভূখন্ডের মালিক। স্বাধীনভাবে মাতৃভাষা বাংলায় কথা বলতে পারছি। বঙ্গবন্ধু সেদিন একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি তা সফল হতে দেয়নি। তার অসম্পূর্ণ কাজ আজ তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। আওয়ামী লীগ আজ তার নেতৃত্বে সুসংগঠিত। আওয়ামী লীগকে আরো একাতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
