প্রধান সূচি

Thursday, March 17th, 2022

 

পিরোজপুরে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে আওয়ামী লীগের জনসভা

পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. এ. আউয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এবভোকেট কানাই লাল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে স্থানীয় ওভার ব্রীজ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ,জাতীয় পার্টি (জেপি) সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, সামাজিক সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এছাড়া ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের শান্তি কামনায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশিষ মোনাজাত, প্রার্থনা ও তবারক বিতরণ করা হয়। দুপুরে হাসপাতাল, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এ বিশেষ ভোজের আয়োজন করা হয়। বিকেলে এক মনোজ্ঞবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর জন্ম ও স্বাধীন বাংলাদেশের জন্ম পারস্পরিক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য সত্তা। বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পথ পরিক্রমায় আজকের মুক্ত স্বাধীন স্বদেশ। তাঁর জীবনালেখ্য বাংলাদেশকে মুক্ত করার আন্দোলন-সংগ্রামের জীবনালেখ্যর সঙ্গে সম্পৃক্ত। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের জীবন। বঙ্গবন্ধুর লক্ষ্য বাঙালি জাতির স্বপ্ন পূরণের লক্ষ্য। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক সমাজব্যবস্থা বিনির্মাণ। বঙ্গবন্ধুর জন্ম ও স্বাধীন বাংলাদেশের জন্ম পারস্পরিক সম্পর্কে যুক্ত। বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে পিরোজপুর জেলাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার ॥ আটক-১

পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে একটি পিস্তল, ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ রাজিব (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক রাজিব বরগুনা জেলার সদর উপজেলার আমতলারপার এলাকার মোশারেফ এর  ছেলে। পিরোজপুর পুলিশের গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর ওসি মো. জাকারিয়া ডিবির অফিসার ও ফোর্সসহ চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে ভান্ডারিয়া থানা এলাকায় অভিযান চালায়। বুধবার রাত ৩টার দিকে তারা নদমুলা ইউনিয়নের চেয়ারম্যান বাড়িগামী পাকা ব্রিজের উপর পৌঁছলে সেখানে রাজিবকে দেখে সন্দেহ হলে তাকে পরিচয় জিজ্ঞেস করা হয়। সাথে সাথে সেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial