প্রধান সূচি

ভান্ডারিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
এ উপলক্ষে সকালে স্থানীয় ওভার ব্রীজ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ,জাতীয় পার্টি (জেপি) সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, সামাজিক সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এছাড়া ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের শান্তি কামনায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশিষ মোনাজাত, প্রার্থনা ও তবারক বিতরণ করা হয়। দুপুরে হাসপাতাল, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এ বিশেষ ভোজের আয়োজন করা হয়।
বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জাতীয় পতাকা, জাতীয় স্মৃতি সৌধ, মুক্তিযুদ্ধ, আমাদের বঙ্গবন্ধু’র উপর চিত্রাঙ্কণ ও বড়দের বঙ্গবন্ধুর ছেলেবেলা, ছাত্র রাজনীতি ও ৭ই মার্চের ভাষণের তাৎপর্যের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পৃথক এ সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ জোমাদ্দার, জাতীয় পার্টি-জেপির উপজেলা সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।
উপজেলার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে পৃথকভাবে দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে কলেজের সুলতানা হোসেন কক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের গভনির্ং বডির অন্যতম সদস্য জাতীয় পার্টি-জেপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। এছাড়াও বক্তব্য রাখেন, গভনির্ং বডির সদস্য মো. মহসীন মিয়া শাহিন, আব্দুস সালাম খন্দকার, প্রভাষক আব্দুল হালিম হাওলাদার। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মাওলানা মো. নুরুল হক। পরে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকদের উপস্থিতিতে কেক কাটা হয়।
এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপজেলার ১৬৮টি প্রাথমিক, ১০টি কিন্ডারগার্টেন, ৩৮টি মাধ্যমিক, ৩৮টি মাদ্রাসা, ৮টি কলেজসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে সকাল ১০টায় একযোগে কেক কাটা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial