প্রধান সূচি

সভাপতি অশোক : সম্পাদক রিপন

পিরোজপুর জুয়েলার্স মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বুধবার পিরোজপুর জুয়েলার্স মালিক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে জুয়েলার্সের মালিক অশোক কর্মকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আপন জুয়েলার্সের মালিক রিপন দত্ত।

নির্বাচনে সভাপতি পদে দু’জন প্রার্থী অশোক কর্মকারন এবং দিলিপ সর্বন সমান সংখ্যক ভোট (৩৩ ভোট করে) পাওয়ায় লটারীর মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়। লটারীতে অশোক কর্মকার সভাপতি নির্বাচিত হন।

নির্বাচনে সহ-সভাপতি পদে শেখর কর্মকার, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মো. সরোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পদে দিপঙ্কর চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক পদে লিটন কর্মকার, কোষাধ্যক্ষ তপন কর্মকার, সদস্য উত্তম রায়, সিদ্ধার্থ হালদার এবং তপন পাল নির্বাচিত হয়েছে।

নির্বাচনে সমিতির কার্যকরী পরিষদের ১০টি পদের বিপরীতে ১০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯৫ জন ভোটারের সকলেই ভোট প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শহিদুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial