প্রধান সূচি

Wednesday, March 16th, 2022

 

সভাপতি অশোক : সম্পাদক রিপন

পিরোজপুর জুয়েলার্স মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বুধবার পিরোজপুর জুয়েলার্স মালিক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে জুয়েলার্সের মালিক অশোক কর্মকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আপন জুয়েলার্সের মালিক রিপন দত্ত। নির্বাচনে সভাপতি পদে দু’জন প্রার্থী অশোক কর্মকারন এবং দিলিপ সর্বন সমান সংখ্যক ভোট (৩৩ ভোট করে) পাওয়ায় লটারীর মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়। লটারীতে অশোক কর্মকার সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে সহ-সভাপতি পদে শেখর কর্মকার, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মো. সরোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পদে দিপঙ্কর চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক পদে লিটন কর্মকার, কোষাধ্যক্ষ তপন কর্মকার, সদস্য উত্তম রায়, সিদ্ধার্থ হালদারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পিরোজপুরে দারুল কুরআন কমপ্লেক্সের ব্যবস্থাপনায় দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দারুল কুরআন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান মাহতাব উদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জীব কুমার বালা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আমির হোসেন। এ সময় দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টি ক্যাটাগরিতে ১২২ জন শিক্ষাথীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিতরণ করা হয়।


ইন্দুরকানীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত  জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, উপজেলা জেপির সভাপতি শাহীন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, উপজেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মো. মনিরুজ্জামান সেলিম, ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়,বিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তি পালনে প্রস্তুতি সভা

২৬ মার্চ মহান স্বাধীনতার ৫০ বছর পূর্র্তি উপলক্ষে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদ্যাপনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তি মেলা আয়োজনের লক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জাতীয় পার্টি (জেপি) উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগের উপজেলা সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,বিস্তারিত পড়ুন


ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আইনজীবী গ্রেফতার

বাগেরহাটের মোড়েলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গোলাম কিবরিয়া তারিক তালুকদার নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। মোড়েলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল (এসএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের দায়েরকৃত মামলায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে গ্রেফতার গোলাম কিবরিয়া তারিককে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে অধ্যক্ষ নীতিশ বিশ্বাস মোড়েলগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। মামলায় আইনজীবী তারিকের বিরুদ্ধে অধ্যক্ষ, অধ্যক্ষের পরিবার ও কলেজের শিক্ষক-কর্মচারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ লাগাতার ষ্ট্যাষ্টাস দেওয়ার অভিযোগ করেন অধ্যক্ষ। গ্রেফতার তারিক তালুকদার ওই কলেজের প্রতিষ্ঠাতা মোড়েলগঞ্জ পৌর এলাকার মৃত ডা. আ. খালেকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial