প্রধান সূচি

পিরোজপুরে লন্ডনের মেয়র রৌশন আরা রহমানকে সংবর্ধনা

পিরোজপুরে লন্ডনের কেন্ট ডিষ্ট্রিক্ট এর রামসগেটের মেয়র রৌশন আরা রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে মেয়র মো. হাবিবুর রহমান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনায় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর শহরের সিআইপাড়ার মো. রেজাউর রহমান জামানের স্ত্রী রৌশন আরা রহমান টানা ৩ বার রামসগেটের মেয়র নির্বাচিত হন। বুধবার তিনি পিরোজপুরে তার শ^শুর বাড়ি বেড়াতে এলে তার সম্মানে পিরোজপুর পৌরসভা এ সংবর্ধনার আয়োজন করে।
সংবধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, সম্পাদক এস এম তানভীর আহমেদ, সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান, এডভোকেট কানাইলাল বিশ্বাস, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন ও সাদুল্লাহ লিটন।
বক্তারা বলেন বঙ্গবন্ধু ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় বক্তব্য রেখে বাঙ্গালির জয়-জয়াকার এর যে ধারার সূচনা করেছিলেন, তারই ধারাবাহিকতায় রৌশন আরা রহমান মেয়র হয়েছেন, বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকী বৃটিশ পার্লামেন্টের সদস্য হয়েছেন এবং অনেক বাঙ্গালী মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেনসহ বিশে^র বিভিন্ন প্রভাবশালী দেশে প্রভাব প্রতিপত্তির সাথে বিভিন্ন পর্যায়ে নির্বাচিত হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত যোগ্যতার সাথে পালন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন।
মেয়র রৌশন আরা রহমান তার বক্তব্যে বলেন, আমি বাঙ্গালী, বাংলা আমার মাতৃভূমি এ কথাটি সর্বদা মনে রেখেই আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial