পিরোজপুরে মাসব্যাপী বঙ্গবন্ধুর প্রামাণ্য চিত্র প্রদর্শণী ও পুনাক শিল্প পণ্য মেলা শুরু
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে পিরোজপুরে মাসব্যাপী বঙ্গবন্ধু’র প্রামাণ্য চিত্র প্রদর্শণী ও পুনাক শিল্প পণ্য মেলা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা নকীব, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, নারী নেত্রী শিরিনা আফরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন।
এ সময় মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে মাসব্যাপী পুনাক শিল্প পণ্য মেলায় পিরোজপুর ও আশেপাশের বিভিন্ন জেলার পণ্য, কুটির শিল্প, খাবার, পোশাক, প্রশাধনী, সিরামিকসহ বিভিন্ন পণ্য সামগ্রী স্থান পাবে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শুধু পুলিশের জন্যই কাজ করে না পুনাক প্রতিবন্ধি, অসহায় ও হতদরিদ্র নারী ও শিশুদের নিয়ে কাজ করে।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শিল্প পণ্য মেলায় পিরোজপুরসহ বিভিন্ন জেলার ও স্থানের ৬০টি স্টল অংশগ্রহণ করেছে।
