Thursday, March 10th, 2022
পিরোজপুরে মাসব্যাপী বঙ্গবন্ধুর প্রামাণ্য চিত্র প্রদর্শণী ও পুনাক শিল্প পণ্য মেলা শুরু
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে পিরোজপুরে মাসব্যাপী বঙ্গবন্ধু’র প্রামাণ্য চিত্র প্রদর্শণী ও পুনাক শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা নকীব, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, নারী নেত্রী শিরিনা আফরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে লন্ডনের মেয়র রৌশন আরা রহমানকে সংবর্ধনা
পিরোজপুরে লন্ডনের কেন্ট ডিষ্ট্রিক্ট এর রামসগেটের মেয়র রৌশন আরা রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে মেয়র মো. হাবিবুর রহমান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনায় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পিরোজপুর শহরের সিআইপাড়ার মো. রেজাউর রহমান জামানের স্ত্রী রৌশন আরা রহমান টানা ৩ বার রামসগেটের মেয়র নির্বাচিত হন। বুধবার তিনি পিরোজপুরে তার শ^শুর বাড়ি বেড়াতে এলে তার সম্মানে পিরোজপুর পৌরসভা এ সংবর্ধনার আয়োজন করে। সংবধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন
কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পিরোজপুরের কাউখালীতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার ‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, কাউখালী থানার ওসিবিস্তারিত পড়ুন
মোংলায় মোটর সাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত
মোংলায় দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে মৌখালী এলাকায় একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মোটর সাইকেলের তিন আরোহী। নিহতরা হলেন- পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা ফার্নিচার ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২২), বোনের ছেলে সাকিব (২০) ও দোকানের কর্মচারী জাকারিয়া (২০)। মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ জানান, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহ’র মাজারের মেলা দেখে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ী ফেরার পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটিবিস্তারিত পড়ুন
