নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবি’র মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর সর্বত্র জনসাধারণের মধ্যে পণ্য সরবরাহের দাবীতে কেন্দ্রীয় কর্মসূিচর অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে। পরে তারা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে ।
রবিবার বেলা ১১টায় ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ আটকে দেয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, মেহেদি হাসান তুহিন, যুগ্ম সাধারণ মাহমুদ হাসান সাহিন, যুগ্ম সাধারণ আল ইমরান, যুগ্ম সাধারণ মারজান সোহেল, যুগ্ম সাধারণ এমরাজ তালুকদার প্রমুখ।
