পিরোজপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
পিরোজপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার সিকদার, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী। অনুষ্ঠানে ২০টি স্টলে গবাদী পশু ও পাখি প্রদর্শণ করা হয়।
Please follow and like us:
« জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রাণিসম্পদ খাত হবে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
