প্রধান সূচি

Wednesday, February 16th, 2022

 

দুর্নীতি মামলায় বাগেরহাটের মেয়র কারাগারে : সমর্থকদের বিক্ষোভ

দুর্নীতি মামলায় আত্মসমর্পণের পর বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহম্মদ রেজাউল করিমকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সকালে জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। আদালত আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বাগেরহাটের দায়িত্বপ্রাপ্ত এডভোকেট মিলন ব্যনার্জী জানান, সরকারি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় পৌর মেয়র হাবিবুর রহমানকে তিন সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। গত ৩১ জানুয়ারি মেয়রের আগাম জামিন আবেদন নামঞ্জুর করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতিবিস্তারিত পড়ুন


প্রাণিসম্পদ খাত হবে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রাণিসম্পদ খাত হবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বৃহত্তর খাত। এ খাত হবে দেশের অর্থনীতি শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার একটি খাত। এ খাত হবে দেশের মানুষের খাবারের চাহিদা মেটানোর সবচেয়ে বড় একটি খাত। এ লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বুধবার রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ পুরাতন বাণিজ্য মেলা মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত ‘প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। পিরোজপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার সিকদার, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী। অনুষ্ঠানে ২০টি স্টলে গবাদী পশু ও পাখি প্রদর্শণ করা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial