জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
পিরোজপুর মঠবাড়িয়ায় প্রশিক্ষণ শেষে ২শ’ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পিরোজপুর জেলা পরিষদের অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ উল হক, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল।
দারিদ্র নিরসন, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌর শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে জেলা পরিষদ নির্বাহী রেবেকা খান গত রবিবার ৩ দিনব্যাপী ‘সেলাই বিষয়ক মৌলিক প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন করেন।
