প্রধান সূচি

Tuesday, February 15th, 2022

 

জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

পিরোজপুর মঠবাড়িয়ায় প্রশিক্ষণ শেষে ২শ’ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পিরোজপুর জেলা পরিষদের অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান

৫ কেজি গাঁজাসহ একাধিক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে গত ১২ দিনে ৫ কেজি গাঁজাসহ একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয় পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম) এর নির্দেশে চলমান মাদক উদ্ধারের বিশেষ অভিযানে এসব মাদক দ্রব্য উদ্ধার ও আসামী গ্রেফতার করা হয়। গত ১১ ফেব্রুয়ারী দুপুরে ডিবি পুলিশের চলমান অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম শিকদার (৩৫)কে গ্রেফতার করা হয়। ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম চন্ডিপুর গ্রামে ডিবি’র একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ইব্রাহিম শিকদার ওইবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে প্রথম বারের মতো মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পিরোজপুর জেলার ৭ জন মহিলা বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা তুলে দেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত মহিলা বীর মুক্তিযোদ্ধারা হলেন- তারামনি মিস্ত্রী (ভান্ডারিয়া), আলেয়া বেগম (ভান্ডারিয়া), রেনুকা চক্রবর্তী (ভান্ডারিয়া), আয়শা পারভীন (মঠবাড়িয়া), ছালেহা বেগম (মঠবাড়িয়া), রোকেয়া বেগম (মঠবাড়িয়া) ও রেজিনা আনছারি (মঠবাড়িয়া)।


চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক, পিরোজপুরের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কিমিটর সদস্য চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট ঘটনা নিয়ে ঢাকায় ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও নানা অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরে মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শহরের ক্লাব রোডে পিরোজপুরের স্থানীয় জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর হালদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য দিপঙ্কর মাতা মিন্টু, যুবলীগ নেতা নাসির উদ্দিন সাগর সিকদার, সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মেজবাহ উদ্দিন সাবু প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial