প্রধান সূচি

পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান

৫ কেজি গাঁজাসহ একাধিক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে গত ১২ দিনে ৫ কেজি গাঁজাসহ একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয় পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম) এর নির্দেশে চলমান মাদক উদ্ধারের বিশেষ অভিযানে এসব মাদক দ্রব্য উদ্ধার ও আসামী গ্রেফতার করা হয়।
গত ১১ ফেব্রুয়ারী দুপুরে ডিবি পুলিশের চলমান অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম শিকদার (৩৫)কে গ্রেফতার করা হয়। ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম চন্ডিপুর গ্রামে ডিবি’র একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ইব্রাহিম শিকদার ওই গ্রামের মৃত আনছার শিকদারের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
৯ ফেব্রুয়ারী ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য বালিপাড়া গ্রাম এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. শহিদুল সেখ (৪৮)কে গ্রেফতার করা হয়। শহিদুল সেখ মধ্য বালিপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের সেখের ছেলে। শহিদুল এর আগে মাদকসহ ৯ বার গ্রেফতার হয়েছিল। একটি মামলায় তার সাজা হয়েছে।
এর আগের দিন ৮ ফেব্রুয়ারী রাতে একই উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের আশ্রাব আলী হাওলাদারের বাড়ীর পশ্চিম পাসে টগড়া নদীর পাড়ে চরের মধ্যে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মো. জহিরুল ইসলাম খায়রুল (২৮) নামে একজনকে গ্রেফতার করে। জহিরুল ইসলাম খায়রুল ইন্দুরকানী চারাখালি গ্রামের আবুল কালাম খানের ছেলে।


এছাড়া গত ৩১ জানুয়ারী সন্ধ্যায় পিরোজপুর পৌর শহরে মধ্যরাস্তার সেলিম সেখের বাড়ীর পশ্চিম উত্তর পাশে মাঠের মধ্যে ডিবি পুলিশ অভিযান চালায়। অভিযানে মো. নয়ন সেখ (২৮) নামে এক যুবকের কাছ থেকে এক কেজি গাজাঁ উদ্ধার করা হয়। নয়ন সেখ পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ নামাজপুর এলাকার তৌহিদ সেখের ছেলে। তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশের এস.আই. দেলোয়ার হোসেন জসিম জানান, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম) এর নির্দেশে মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। অভিযানে বিভিন্ন উপজেলা থেকে কয়েকদিনে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময়ে একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান আছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial