পিরোজপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে প্রথম বারের মতো মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পিরোজপুর জেলার ৭ জন মহিলা বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা তুলে দেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত মহিলা বীর মুক্তিযোদ্ধারা হলেন- তারামনি মিস্ত্রী (ভান্ডারিয়া), আলেয়া বেগম (ভান্ডারিয়া), রেনুকা চক্রবর্তী (ভান্ডারিয়া), আয়শা পারভীন (মঠবাড়িয়া), ছালেহা বেগম (মঠবাড়িয়া), রোকেয়া বেগম (মঠবাড়িয়া) ও রেজিনা আনছারি (মঠবাড়িয়া)।
Please follow and like us:
« চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ৫ কেজি গাঁজাসহ একাধিক মাদক ব্যবসায়ী গ্রেফতার »
