চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক, পিরোজপুরের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কিমিটর সদস্য চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট ঘটনা নিয়ে ঢাকায় ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও নানা অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরে মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা শহরের ক্লাব রোডে পিরোজপুরের স্থানীয় জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর হালদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য দিপঙ্কর মাতা মিন্টু, যুবলীগ নেতা নাসির উদ্দিন সাগর সিকদার, সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মেজবাহ উদ্দিন সাবু প্রমুখ।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে ইউপি সচিবের বিরুদ্ধে চেয়ারম্যানের প্রতীকি গণঅনশন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা »
