প্রধান সূচি

স্বরূপকাঠীতে ইউপি সচিবের বিরুদ্ধে চেয়ারম্যানের প্রতীকি গণঅনশন

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ১নং বলদিয়া ইউনিয়ন পরিষদের সচিব চাঁদ নারায়নের বিরুদ্ধে প্রতীকি গণঅনশন করেছে ইউপি চেয়ারম্যানসহ এলাকার লোকজন। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে বলদিয়া ইউনিয়নের সর্বস্তরের লোকজনের ব্যানারে ওই প্রতীকি গণঅনশনের আয়োজন করা হয়। ঘুষ ও জন হয়রানির অভিযোগে সচিব চাঁদ নারায়নের বিরুদ্ধে ওই প্রতিকী গণঅনশন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান, সমাজ সেবক মো. মেহেদীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের লোকজন।
ইউপি চেয়ারাম্যান সাইদুর রহমান বলেন, বলদিয়া ইউনিয়ন পরিষদের সচিব চাঁদ নারায়ন খুবই দুর্নীতিপরায়ন লোক। সে জন্ম নিবন্ধনের নামে ইউনিয়নের মানুষকে হয়রানি করে। প্রতিটি জন্ম সনদ থেকে চাঁদ নারায়ন ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করে থাকেন।
তিনি আরো বলেন, তার ইউনিয়ন থেকে প্রতিদিন গড়ে একশ জন্ম সনদ দেয়া হয়। এছাড়াও সচিব চাঁদ নারায়ন নিয়মিত অফিস করেন না। এমনকি সঠিক সময়ে অফিসেও আসেন না। ইচ্ছামত অফিস করেন তিনি। এ বিষয়ে তাকে (সচিব) একাধিকবার সতর্ক করা হলেও তিনি কর্নপাত করছেন না।
এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত সচিব চাঁদ নারায়নের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial