প্রধান সূচি

Monday, February 14th, 2022

 

স্বরূপকাঠীতে ইউপি সচিবের বিরুদ্ধে চেয়ারম্যানের প্রতীকি গণঅনশন

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ১নং বলদিয়া ইউনিয়ন পরিষদের সচিব চাঁদ নারায়নের বিরুদ্ধে প্রতীকি গণঅনশন করেছে ইউপি চেয়ারম্যানসহ এলাকার লোকজন। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে বলদিয়া ইউনিয়নের সর্বস্তরের লোকজনের ব্যানারে ওই প্রতীকি গণঅনশনের আয়োজন করা হয়। ঘুষ ও জন হয়রানির অভিযোগে সচিব চাঁদ নারায়নের বিরুদ্ধে ওই প্রতিকী গণঅনশন করা হয়। এসময় বক্তব্য রাখেন, বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান, সমাজ সেবক মো. মেহেদীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের লোকজন। ইউপি চেয়ারাম্যান সাইদুর রহমান বলেন, বলদিয়া ইউনিয়ন পরিষদের সচিব চাঁদ নারায়ন খুবই দুর্নীতিপরায়ন লোক। সে জন্ম নিবন্ধনের নামে ইউনিয়নের মানুষকে হয়রানি করে। প্রতিটি জন্ম সনদবিস্তারিত পড়ুন


ঘরের সাথে কর্মসংস্থানে পাল্টে গেছে ভ্যানচালক রুমার জীবন

মাত্র ৬ বছর বয়সে তাকে পিরোজপুর শহরের রাস্তায় ফেলে যান তার স্বজনেরা। সেই থেকে ফুটপাতে বেড়ে ওঠা। ভিক্ষা করে জীবন চালিয়েছেন। ভ্যান চালিয়ে সংগ্রাম করে যাচ্ছিলেন এই নারী। এরই মাঝে পাতেনও ঘরসংসার। বিয়ের সাড়ে ৭ বছর পর তার এক ছেলে সন্তান হয়। নাম রাখেন মো. ইব্রাহিম। এখন ছেলের বয়স ৫ বছর। কিন্তু ভাগ্য সহায় হলো না। দুই বছর আগে স্বামী অন্যত্র বিয়ে করে রুমা ও তার ছেলেকে ছেড়ে চলে যান। আবার একা হয়ে যান রুমা। খেয়ে না খেয়ে দিন পার করেন। মানুষের কটু কথা ও মনের দু:খে আত্মহত্যার চেষ্টা করেনবিস্তারিত পড়ুন


সুন্দরবন দিবসে সুন্দরবনের কাছে গণক্ষমা প্রার্থণা কর্মসূচি পালন

বন-বিনাশী অপরাধমূলক কর্মকান্ডের দায়ে মায়ের মতো বিশ্ব ঐতিহ্য’র অংশ সুন্দরবনের কাছে গণক্ষমা প্রার্থণা কর্মসূচি পালিত হয়েছে। সুন্দরবন দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারী সোমবার পূর্ব সুন্দরবনের ঢাংমারী এলাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার,বাদাবন সংঘ এবং ঢাংমারী ডলফিন সংরক্ষণ দলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। জীবাশ্ম জ্বালানীর ব্যবহার, জলবায়ু সংকট সৃষ্টি, অপরিকল্পিত শিল্পায়ন, পশুর নদীতে কয়লা- তেল ভর্তি জাহাজডুবি, জাহাজী বর্জ্য-শিল্প ও প্লাস্টিক দূষণ, বাঘ-হরিণ-পাখিসহ বন্যপ্রাণী হত্যা, বিষ দিয়ে মাছ নিধন, ডলফিন হত্যা, বৃক্ষ নিধনসহ মানুষ সৃষ্ট বন-বিনাশী কর্মকান্ডের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে জেলে-বাওয়ালী-মৌয়ালী এবং বনজীবিদের অংশগ্রহণে সুন্দরবনের কাছেবিস্তারিত পড়ুন


মেট্রোরেলের ৮ম চালান পৌঁছেছে মোংলা বন্দরে

দেশে প্রথমবারের মত নির্মিতব্য মেট্রোরেলের যন্ত্রাংশের ৮ম চালান নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশী জাহাজ এমভি হরি। সোমবার সকালে পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি হরিজন-৯’ ৮টি বগী ও ৪টি ইঞ্জিন নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে। জাহাজটিতে মেট্রোরেলের ৮টি বগী, ৪টি ইঞ্জিন ছাড়াও ৩৬টি প্যাকেজের ৪৮৮ মেট্রিক টন মেশিনারিজ রয়েছে। ২৪ ঘন্টার মধ্যে এসব সরঞ্জাম খালাস শেষ হবে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। গত ১ ফেব্রুয়ারি এসব পণ্য বোঝাই করে জাপানের কোবে বন্দর থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামানবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই আহবানে সুন্দরবন দিবস পালন করা হয়। সোমবার সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অনারারী ক্যাপ্টেন (অব:) মোহন লাল দাশ। বিশেষ অতিথি ছিলেন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও উপজেলা কমিটির চেয়ারম্যান এডভোকেট শফিকুল ইসলাম কচি, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধু, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial