স্বরূপকাঠিতে ৪ ইটভাটাকে জরিমানা
পিরোজপুরের স্বরূপকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ ইটভাটাকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবাশীষ রায়।
নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় উপজেলার সুটিয়াকাঠি এলাকায় অভিযান চালিয়ে ইটের পরিমাপে কারচুপির দায়ে লাকি ব্রিকসকে ৩০ হাজার টাকা, আর.বি.এফ. কে ৩০ হাজার টাকা, টিবিএস কে ২০ হাজার টাকা ও মর্ডান ব্রিকস কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সেপেক্টর গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। সহকারি পরিচালক দেবাশীষ রায় জানান জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
« বর্তমান সরকারের আমলে একটি লোকও অসুস্থ, অভুক্ত ও গৃহহীন থাকবে না : এমপি বাবু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বঙ্গোপসাগরে আরো ২ জেলের লাশ উদ্ধার ॥ এখনও নিখোঁজ-৮ »
