স্বরূপকাঠিতে আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
পিরোজপুরের স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে সরকারি স্বরূপকাঠি পাইলট স্কুলের হলরুমে পৌর আওয়ামী লীগের সভাপতি ও স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ শহিদুল আহসান।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান লাভলু আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার, নেছারাবাদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস জাহান, আওয়ামী লীগ নেতা শরীফ আহম্মেদ, পৌর কাউন্সিলর মো. নুরুল ইসলাম।
সভায় স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে সম্মেলনে মো. গোলাম কবিরকে সভাপতি এবং মো. ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের কমিটি করা হয়। কমিটি ঘোষণার পর পূর্নাঙ্গ কমিটি করা হয়নি। রবিবার বর্ধিত সভায় পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
