ভান্ডারিয়ায় দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
গরীব ও দু:স্থদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম।
রবিবার উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অসহায় শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।
মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক এহসাম হাওলাদার জানান, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গরীব, দু:স্থদের মাঝে ১০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলায় আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।
উল্লেখ্য, প্রানঘাতি করোনাভাইরাস সংক্রমনের শুরুতে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম নিজ অর্থায়নে উপজেলার কর্মহীন, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, জনসাধারনের জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স সুবিধা প্রদান, হাত ধোয়ার ব্যবস্থাসহ করোনাকালীন স্বাস্থ্য সেবায় কাজ করেছেন।
