Sunday, January 30th, 2022
ভান্ডারিয়ায় দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
গরীব ও দু:স্থদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। রবিবার উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অসহায় শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়। মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক এহসাম হাওলাদার জানান, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গরীব, দু:স্থদের মাঝে ১০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলায় আরও শীতবস্ত্র বিতরণ করা হবে। উল্লেখ্য, প্রানঘাতি করোনাভাইরাস সংক্রমনের শুরুতে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বড় ভাইয়ের মামলায় ছোট ভাই ও পরিবার অতিষ্ঠ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বড় ভাইয়ের দেওয়া মামলায় ছোট ভাইসহ তার পরিবার হয়রানি শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের মৃত মকবুল আলী খলিফার ছেলে ভান্ডারিয়া বন্দরের ক্ষুদ্র ব্যবসায়ী মো. বদরুল খলিফা ও তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা মো. নুরুল ইসলাম খলিফা সাথে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ভুক্তভোগী মো. বদরুল খলিফা অভিযোগে বলেন, গত ১ ও ৮ জানুয়ারী তুচ্ছ ঘটনা তৈরি করে তাল থেকে তিল বানিয়ে আমার নামে পরপর দুইটি মিথ্যা মামলা দায়ের করে আমাকে ও আমার ছেলে এসাহাক খলিফা,বিস্তারিত পড়ুন
কাউখালীতে শীতবস্ত্র কেনার হিড়িক
পিরোজপুরের কাউখালীতে গত কয়েকদিন ধরে বাড়ছে শীতের তীব্রতা। শীতে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় আছে এ উপজেলার নিম্নআয়ের মানুষ। শীতের তীব্রতা বাড়ায় শীতবস্ত্র কিনতে তাদের ফুটপাতের দোকানগুলোতে ভিড় করতে দেখা যাচ্ছে। এছাড়া উপজেলার নদীর পাড়ের মানুষের মধ্যে সবচেয়ে বেশি শীত আতঙ্ক দেখা গিয়েছে। কাউখালী পোস্ট অফিস রোড ও ইউনিয়ন পরিষদের সামনে পুরাতন কাপড়ের দোকান সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়িরা। এসব দোকানে কম দামে বিদেশি পুরোনো গরম কাপড় পাওয়া যায়। শুক্রবার ও সোমবার ছাড়াও প্রতিদিন গ্রাম ও শহরের শত শত নারী-পুরুষ আসছেন এ দোকানগুলোতে। কম পয়সায় পছন্দের গরম কাপড় দেখে শুনে কিনছেন ক্রেতারা।বিস্তারিত পড়ুন
