ইন্দুরকানীতে থানার সামনে দোকানে চুরি
ইন্দুরকানীতে থানার সামনে পাহাড়াদারের উপস্থিতিতে সাটার ভেঙ্গে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিন পাহাড়াদারকে আটক।
রবিবার রাতে উপজেলার ইন্দুরকানী সদর বাজারে থানার সামনের সড়কের হাসান মাতুব্বরের দোকানে সাটার কেটে ক্যাশের তালা ভেঙ্গে নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও দেড় লক্ষ টাকার সিগারেট নিয়ে যায়। এসময় বাজারের তিনজন পাহাড়াদার সুশান্ত, এনায়েত ও কাঞ্চন পাহাড়ায় ছিলেন। দোকান মালিক হাসান সকালে সাটার ভাঙ্গা দেখে দোকানে ঢুকে দেখে তার টাকা ও সিগারেট নিয়ে গেছে। পরে পাহাড়াদারদের চুরির অভিযোগে থানায় সোপর্দ করা হয়।
ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ইন্দুরকানী বাজারে পাহাড়াদার পাহাড়ারত অবস্থায় সদর রোডে সাটার ভেঙ্গে চুরির ঘটনায় পাহাড়াদার জড়িত থাকতে পারে। তাদের আটক করে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।
ব্যবসায়ী হাসান জানান, থানার কাছেই সদর রোডে আমার দোকান। বাজারে তিনজন পাহাড়াদার থাকার পরও সাটার ভেঙ্গে আমার দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও দেড় লক্ষ টাকার সিগারেট নিয়ে যায়। এ বিষয় আমি থানায় অভিযোগ করেছি।
