ভাণ্ডারিয়ায় মাস্ক বিতরণ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় করোনা ভাইরাস এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় স্বাস্থ্যবিধি রক্ষার্থে মাস্ক বিতরণ করা হয়।
শুক্রবার সকালে পৌর শহরের বিভিন্ন সড়কে উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আবুল হোসেন এবং স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্কাউটস ভাণ্ডারিয়া উপজেলা সম্পাদক শফিকুল ইসলাম আজাদের যৌথ উদ্যোগে পথচারী ও ব্যবসায়ীদের ও মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। বিতরণকালে করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারে জনসচেতনমূলক প্রচারণা চালানো হয়।
Please follow and like us:
« কাউখালীতে সরকারি জমি প্রভাবশালীদের দখলে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভাণ্ডারিয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা »
