প্রধান সূচি

ভাণ্ডারিয়ায় মাস্ক বিতরণ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় করোনা ভাইরাস এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় স্বাস্থ্যবিধি রক্ষার্থে মাস্ক বিতরণ করা হয়।

শুক্রবার সকালে পৌর শহরের বিভিন্ন সড়কে উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আবুল হোসেন এবং স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্কাউটস ভাণ্ডারিয়া উপজেলা সম্পাদক শফিকুল ইসলাম আজাদের যৌথ উদ্যোগে পথচারী ও ব্যবসায়ীদের  ও মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। বিতরণকালে  করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারে জনসচেতনমূলক প্রচারণা চালানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial