প্রধান সূচি

ভাণ্ডারিয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুক্রবার উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির মিলনায়তনে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

নতুন কার্য নির্বাহী কমিটির সভাপতি সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র নাথ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা কিরন চন্দ্র বসু, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, নতুন কমিটির সহ-সভাপতি পরিতোষ কর্মকার, সাধারণ সম্পাদক সচিন কর্মকার, সঞ্জীব কুমার মজুমদার, চিত্ত রঞ্জন কর্মকার, শঙ্কর জীৎ সমদ্দার, রনন বল, সুব্রত দাস, সুকুমার দাস, সঞ্জয় মালাকর, সেবাশ্রম কমিটির নারায়ন চন্দ্র মজুমদার প্রমুখ।

পরিচিতি সভা শেষে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial