প্রধান সূচি

Friday, January 28th, 2022

 

সুন্দরবনের খাল থেকে ভাসমান বাঘের মরদেহ উদ্ধার

সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাঘটির বয়স আনুমানিক ১৬ থেকে ১৮ বছর। বাঘটির শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে। কাল শনিবার শরণখোলা রেঞ্জ অফিস এলাকায় বাঘটির মরদেহের ময়না তদন্ত হবে বলে জানিয়েছে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, রুপার খাল এলাকায় বাঘটির মরদেহ ভাসতে দেখে বনরক্ষিরা উদ্ধার করেছে।বিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুক্রবার উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির মিলনায়তনে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন কার্য নির্বাহী কমিটির সভাপতি সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র নাথ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা কিরন চন্দ্র বসু, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, নতুন কমিটির সহ-সভাপতি পরিতোষ কর্মকার, সাধারণ সম্পাদক সচিন কর্মকার, সঞ্জীব কুমার মজুমদার, চিত্ত রঞ্জন কর্মকার, শঙ্কর জীৎ সমদ্দার, রনন বল, সুব্রত দাস, সুকুমার দাস, সঞ্জয় মালাকর, সেবাশ্রম কমিটির নারায়ন চন্দ্র মজুমদার প্রমুখ। পরিচিতি সভা শেষেবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় মাস্ক বিতরণ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় করোনা ভাইরাস এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় স্বাস্থ্যবিধি রক্ষার্থে মাস্ক বিতরণ করা হয়। শুক্রবার সকালে পৌর শহরের বিভিন্ন সড়কে উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আবুল হোসেন এবং স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্কাউটস ভাণ্ডারিয়া উপজেলা সম্পাদক শফিকুল ইসলাম আজাদের যৌথ উদ্যোগে পথচারী ও ব্যবসায়ীদের  ও মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। বিতরণকালে  করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারে জনসচেতনমূলক প্রচারণা চালানো হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial