প্রধান সূচি

পিরোজপুরে শিক্ষার্থীদের টিকা নিতে উপচেপড়া ভীড় ॥ বুথ সংকটে দূর্ভোগ চরমে

পিরোজপুরে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দান কার্যক্রমে প্রথম দিকে তেমন উপস্থিতি না থাকলেও এখন রয়েছে উপচেপড়া ভীড়। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে টিকা দেয়া শুরু হলেও সকাল ৮টা থেকেই শুরু হয় সিরিয়াল দেয়া। সিরিয়াল নিয়ে হাতাহাতির ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। প্রথম দফায় প্রায় ১৯ হাজার টিকা আসে। তা শেষ হতে প্রায় এক মাস লেগে যায়। যা গড় হিসাব  অনুযায়ী প্রায় প্রতিদিন সাড়ে ৬শ’ জনকে টিকা দেওয়া হয়। অথচ দ্বিতীয় দফায় ভ্যাকসিন দেয়া শুরু হলে প্রতিদিন গড়ে দেড় হাজার ডোজ টিকা প্রদান করা হয়। দ্বিগুনেরও বেশীসংখ্যক শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান করা হলেও বুথের সংখ্যা বাড়ানো হয়নি। অন্যদিকে ভ্যাকসিন প্রদানের জন্য একটি মাত্র বুথ থাকায় দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। ফলে আগত শিক্ষার্থীদের অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকায় ভোগান্তিতে পড়েন তারা। ে কেন্দ্রের সামনে মাঠের মধ্যে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকায় অসুস্থও হয়ে পড়ছে শিক্ষার্থীরা। এদিকে, টিকাদান কেন্দ্র সরকারী বালক বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের অন্য কোন রুম খুলে না দেওয়ায় বা বাসার কোন ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদেরও পড়তে হচ্ছে নানান ভোগান্তিতে।

জেলার ৪৮ হাজার স্কুল শিক্ষার্থী ও ১০ হাজার কলেজ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়ার টার্গেট থাকলেও এ পর্যন্ত দুই দফায় জেলায় টিকা এসে পৌছেছে প্রায় এক লক্ষ ডোজ টিকা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial