Tuesday, January 11th, 2022
শেখ হাসিনা মানেই সমৃদ্ধ বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই সমৃদ্ধ বাংলাদেশ। শেখ হাসিনা মনে করেন এ দেশের প্রতিটি মানুষের প্রতি তার দায়িত্ব রয়েছে সে যে ধর্মের বা যে দলেরই হোক না কেন। তাই তিনি দেশের প্রতিটি নাগরিকের খাদ্য ও রাষ্ট্রীয় সকল সেবা নিশ্চিত করেছেন। করোনার এই ভয়াবহ সময়েও বছরের শুরুতে তিনি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দিয়েছেন। সকল শ্রেনীর মানুষকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিচ্ছেন। তিনি প্রতিহিংসার বা সাম্প্রদায়িক রাজনীতি করেন না। শেখ হাসিনা না থাকলে দেশের উন্নয়ন থেমে যাবে। দেশে আবার জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতিবিস্তারিত পড়ুন
ভূমি অফিসের পিয়ন নাসির সেখের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী ॥ প্রতারণায় মামলায় জেল হাজতে
পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী এলাকার বাসিন্দা ইন্দুরকানী উপজেলার ভূমি অফিসের পিয়ন নাসির সেখের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাংবাদিক সম্মেলন করেছে এলাকার ভুক্তভোগী লোকজন। মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাসির সেখ ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে মুক্তি পেতে এলাকার ৬টি পরিবারের প্রায় ১৫ জন সদস্য একত্রিত হয়ে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন। এদিকে, বিদেশে লোক প্রেরণের নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় উক্ত নাসির সেখকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রতারণা মামলায় নাসির সেখ হাজিরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে শিক্ষার্থীদের টিকা নিতে উপচেপড়া ভীড় ॥ বুথ সংকটে দূর্ভোগ চরমে
পিরোজপুরে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দান কার্যক্রমে প্রথম দিকে তেমন উপস্থিতি না থাকলেও এখন রয়েছে উপচেপড়া ভীড়। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে টিকা দেয়া শুরু হলেও সকাল ৮টা থেকেই শুরু হয় সিরিয়াল দেয়া। সিরিয়াল নিয়ে হাতাহাতির ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। প্রথম দফায় প্রায় ১৯ হাজার টিকা আসে। তা শেষ হতে প্রায় এক মাস লেগে যায়। যা গড় হিসাব অনুযায়ী প্রায় প্রতিদিন সাড়ে ৬শ’ জনকে টিকা দেওয়া হয়। অথচ দ্বিতীয় দফায় ভ্যাকসিন দেয়া শুরু হলে প্রতিদিন গড়ে দেড় হাজার ডোজ টিকা প্রদান করা হয়। দ্বিগুনেরও বেশীসংখ্যকবিস্তারিত পড়ুন
কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম ইকরা। সে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের গোফরান খানের ছেলে। শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে শিশুটি তার মায়ের সঙ্গে নানা আব্দুল মন্নান খানের কচুয়াকাঠী গ্রামে বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নানা বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকেবিস্তারিত পড়ুন
ফুলের চারায় নীরব বিপ্লব নার্সারি পল্লী অলঙ্কারকাঠিতে
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ফুলের চারায় নিরব বিপ্লব ঘটছে নার্সারি গ্রাম হিসেবে সুপরিচিত অলঙ্কারকাঠিতে। ফলস্বরূপ ফুল চারার নার্সারিতে অর্থনৈতিকভাবে ক্রমেই বিকাশ ঘটছে ওই এ উপজেলায়। গ্রামের ছোট বড় দুই শতাধিক নার্সারিতে এখন ফুলের চারা উৎপাদনে ধুম পড়েছে। সকল নার্সারিতে ফুলে ফুলে ভরে গেছে। দূর থেকে যে কেউ দেখলে প্রথমে মনে হবে যেন ফুলের গালিচায় ঢাকা পুরো গ্রাম। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত থাকবে নার্সারি ভর্তি ফুল। প্রতিদিন এসব নার্সারিতে বিশ লক্ষাধিক টাকার বেচা-বিক্রি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ২০০২ সালে অলঙ্কারকাঠি বেইলি সেতুর পশ্চিম পাড়ে কৃষ্ণকাঠি গ্রামের একখন্ড জমি নিয়ে পানাউলাপুরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নারী মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুর সদর উপজেলার সদর থানাধীন দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে কাজলি বেগম (২০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক কাজলি বেগম (২০) পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ৫নং ওয়ার্ডের আরিফ মাঝির স্ত্রী। জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার সকাল পোনে ৮টার দিকে দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে কাজলি বেগম (২০)কে ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৮ হাজার ২৫০ টাকাসহ আটক করে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
