কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম ইকরা। সে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের গোফরান খানের ছেলে।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে শিশুটি তার মায়ের সঙ্গে নানা আব্দুল মন্নান খানের কচুয়াকাঠী গ্রামে বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নানা বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কর্মকার বলেন, শিশুটিকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি।
Please follow and like us:
« ফুলের চারায় নীরব বিপ্লব নার্সারি পল্লী অলঙ্কারকাঠিতে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে শিক্ষার্থীদের টিকা নিতে উপচেপড়া ভীড় ॥ বুথ সংকটে দূর্ভোগ চরমে »
