পিরোজপুরে নারী মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুর সদর উপজেলার সদর থানাধীন দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে কাজলি বেগম (২০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটক কাজলি বেগম (২০) পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ৫নং ওয়ার্ডের আরিফ মাঝির স্ত্রী। জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার সকাল পোনে ৮টার দিকে দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে কাজলি বেগম (২০)কে ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৮ হাজার ২৫০ টাকাসহ আটক করে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
Please follow and like us:
« সভা-সমাবেশ নিষিদ্ধ : গণপরিবহনে অর্ধেক যাত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ফুলের চারায় নীরব বিপ্লব নার্সারি পল্লী অলঙ্কারকাঠিতে »
