প্রধান সূচি

পিরোজপুরে প্রাথমিকের বই বিতরণ

পিরোজপুরের  ৭টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে বই বিতরণ করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে এখনও সব বই পৌঁছায়নি প্রতিষ্ঠানগুলোতে। ঘরোয়া পরিবেশের মধ্য দিয়ে নতুন বইগুলো নিজ নিজ প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। পিরোজপুরের ৯৯১টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ বই বিতরণ করা হয়।

পিরোজপুর পৌরসভার ৭৪নং মধ্য নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস খানম জানান, তিনি বিদ্যালের শিক্ষার্থীদের জন্য ৮০ ভাগ বই পেয়েছেন এবং সেগুলোকে পর্যাক্রমে বিতরণ করা হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে আগামী এক সপ্তাহের মধ্যে সব বই বিতরণ করবেন বলে জানান তিনি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমাম হোসেন মাসুদ জানান, সরকার প্রতি বছরের ন্যায় এ বছরও সকল শিক্ষার্থীদের কাছে বছরের প্রথম দিনে বই তুলে দিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। তবে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় যেটুকু ব্যাঘাত ঘটেছে তা শিক্ষকবৃন্দ পুষিয়ে নিতে সার্বিক সহযোগিতা করবে বলে আশা তার।

পিরোজপুরের ৭টি উপজেলায় ৫ লক্ষ ৭৩ হাজার ১৮৮ শিক্ষার্থীর কাছে চাহিদার ৮৫ ভাগ বই পাওয়ার পরই সেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি বইগুলো পাওয়া যাবে বলে আশাবাদী তিনি।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial