প্রধান সূচি

Saturday, January 1st, 2022

 

পিরোজপুরে প্রাথমিকের বই বিতরণ

পিরোজপুরের  ৭টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে বই বিতরণ করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে এখনও সব বই পৌঁছায়নি প্রতিষ্ঠানগুলোতে। ঘরোয়া পরিবেশের মধ্য দিয়ে নতুন বইগুলো নিজ নিজ প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। পিরোজপুরের ৯৯১টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ বই বিতরণ করা হয়। পিরোজপুর পৌরসভার ৭৪নং মধ্য নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস খানম জানান, তিনি বিদ্যালের শিক্ষার্থীদের জন্য ৮০ ভাগ বই পেয়েছেন এবং সেগুলোকে পর্যাক্রমে বিতরণ করা হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে আগামী এক সপ্তাহের মধ্যে সব বই বিতরণ করবেন বলে জানান তিনি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিবিস্তারিত পড়ুন


কাউখালীতে বই বিতরণ

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ বছর আনুষ্ঠানিক বই উৎসব হয়নি । তথাপিও পিরোজপুরের কাউখালিতে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে বই বিতরণ করা হয়েছে স্কুলে স্কুলে। এরই মধ্যে শনিবার সকালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কর্মসূচি পরিদর্শন করতে এলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা: খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার কে এম জামান, ইউপি  চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় প্রমুখ। শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কর্মসূচি দেখে উপজেলা নির্বাহী অফিসার সন্তোষবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় আগুনে পুড়ে ৫টি গরু পুড়ে অঙ্গার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪নং ইকরি ইউনিয়নের পশ্চিম পশারিবুনিয়া (বোথলা) গ্রামে মোহন হাওলাদার বাড়িতে শুক্রবার রাতে আগুনে পুড়ে মো. হাবিবুর রহমান ও কবির হাওলাদারের বসত ঘর ও গোয়াল ঘর ভষ্মিভুত হয়েছে। এ সময় গোয়াল ঘরে থাকা ৫টি গরু পুড়ে মারা গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের এসও পারভেজ আহম্মেদের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার ষ্টেশনের মো. ফিরোজ আলম জানান, আগুনে দুই পার্টের একটি বসতঘরের মালামাল এবং অন্য পার্টে থাকা ৫টি গরু পুড়ে অঙ্গার হয়ে যায়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় বসতঘর দখলে নিতে তান্ডব ॥ ৪ নারী আহত : শ্লীলতাহানীর অভিযোগ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নিজ ভাণ্ডারিয়া গ্রামের ভাড়াটিয়া ঘরে হামলা চালিয়ে জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টাকালে প্রতিপক্ষের আঘাতে চার নারী গুরত্বর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ৩ জন ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী গেছেন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় উক্ত ঘরের মালিক ভুক্তভোগী শান্তা পারভীন ভাণ্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শান্তা পারভীন ভাণ্ডারিয়ার বিশিষ্ট বন্দর ব্যবসায়ী হিল্লোল মল্লিক এর স্ত্রী। অভিযোগে শান্তা পারভীন বলেন, ভাণ্ডারিয়া পৌর শহরের নিজ ভাণ্ডারিয়া এলাকায় ভাণ্ডারিয়া মৌজায় ১২.৯৬ শতংশ জমি দলিল মূলে মালিক এবং ওই জমিরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial