প্রধান সূচি

ভাণ্ডারিয়ায় আগুনে পুড়ে ৫টি গরু পুড়ে অঙ্গার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪নং ইকরি ইউনিয়নের পশ্চিম পশারিবুনিয়া (বোথলা) গ্রামে মোহন হাওলাদার বাড়িতে শুক্রবার রাতে আগুনে পুড়ে মো. হাবিবুর রহমান ও কবির হাওলাদারের বসত ঘর ও গোয়াল ঘর ভষ্মিভুত হয়েছে। এ সময় গোয়াল ঘরে থাকা ৫টি গরু পুড়ে মারা গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের এসও পারভেজ আহম্মেদের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার ষ্টেশনের মো. ফিরোজ আলম জানান, আগুনে দুই পার্টের একটি বসতঘরের মালামাল এবং অন্য পার্টে থাকা ৫টি গরু পুড়ে অঙ্গার হয়ে যায়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হতে পারে।

ইকরি ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়উন কবির হাওলাদার জানান, তার বাড়ি লাগোয়া এ অগ্নিকান্ডে গরু, নগদ টাকা, ধান, চালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial