প্রধান সূচি

নিহার সভাপতি : বাকি তালুকদার সম্পাদক

বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

বাগেরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২২ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে বিটিভি’র বাগেরহাট জেলা প্রতিনিধি নিহার রঞ্জন সাহা সভাপতি ও দৈনিক ভোরের কাগজের বাগেরহাট জেলা প্রতিনিধি মো. আব্দুল বাকি তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ডিবিসি টেলিভিশনের ইসরাত জাহান, সহ-সাধারণ সম্পাদক দৈনিক রাজপথের দাবি পত্রিকার শেখ আজমল হোসেন, অর্থ সম্পাদক বাংলাভিশন টিভি’র মোল্লা মাসুদুল হক, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক আরটিভি’র এস এম শামসুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ভোরের আকাশ পত্রিকার এস এম রাজ।
এছাড়া ৬টি নির্বাহী সদস্য পদে বাংলাদেশ প্রতিদিনের শেখ আহসানুল করিম, দৈনিক সমকাল ও পূর্বাঞ্চল পত্রিকার মো. দেলোয়ার হোসেন, এনটিভি’র তরফদার রবিউল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ফকির হাসান আলী, দৈনিক আজকের পত্রিকা’র প্রতিনিধি এর এস এস শোহান, দৈনিক আজকালের খবর পত্রিকার আল আমিন খান সুমন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। এবারের নির্বাচনে বাগেরহাট প্রেসক্লাবের ৪০জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তথ্য প্রযুক্তি সম্পাদক পদে দৈনিক স্পন্দন পত্রিকার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। যমুনা টিভির বাগেরহাট প্রতিনিধি ইয়ামীন আলী প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial