পিরোজপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জাতীয় মহিলা সংস্থা, পিরোজপুর কার্যালয়।
বুধবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুনিরা পারভীন।
জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান।
সভায় জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা, নারী নেত্রী, এনজিও প্রতিনিধিসহ জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন (পূর্ববর্তি সংবাদ)
