প্রধান সূচি

Wednesday, December 22nd, 2021

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় নৌকা প্রতিকের কর্মীর হাতের কব্জি কেটে নিল প্রতিপক্ষরা

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে তার হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এসময় তাকে এলোপাথারি কুপিয়ে মারাত্মক আহতও করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারণায় নামে তার কর্মী সমর্থকেরা। এসময় ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় তার কয়েকজন কর্মী সমর্থক লিফলেট নিয়ে প্রচারণায় গেলে প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের কর্মী বিপ্লব বেপারীর হাতের কব্জি কেটে যায় ও তিনি মারাত্মকভাবে জখম হন।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জাতীয় মহিলা সংস্থা, পিরোজপুর কার্যালয়। বুধবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুনিরা পারভীন। জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। সভায় জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা, নারী নেত্রী, এনজিও প্রতিনিধিসহ জাতীয় মহিলা সংস্থারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial