প্রধান সূচি

পিরোজপুরে শুরু হয়েছে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম

পিরোজপুরে শুরু হয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম। ফাইজারের ১ম ডোজের টিকা দেওয়ার মধ্য দিয়ে আজ বুধবার সকাল ৯টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে টিকা দান কর্মসূিচর উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী।
প্রথম দিনে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মোট ৬০০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার ৪৮ হাজার স্কুল শিক্ষার্থী ও ১০ হাজার কলেজ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হবে।
পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, ইতোমধ্যে পিরোজপুরে ১৮ হাজার ৭২০ ডোজ ফাইজারের টিকা এসেছে। যার মেয়াদ ২০২২ সালের ১২ জানুয়ারী শেষ হবে। প্রতিদিন ১ হাজার ২শ’ ডোজ করে টিকা দেয়া হবে।
তিনি আরও জানান, আগামী সপ্তাহ থেকে শিক্ষার্থীদের টিকা দিতে প্রতি উপজেলায় ১টি করে কেন্দ্র স্থাপন করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় এ টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করছে পিরোজপুর সিভিল সার্জন অফিস।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial